ঠাকুরগাঁওয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৭ ফেব্রুয়ারী ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর থানার আয়োজনে ওপেন হাউজ ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এবং পুলিশই জনতা – জনতাই পুলিশ স্লোগান নিয়ে সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন । আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মিথুন সরকার , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন , আকচা ইউনিয়ন বিট অফিসার হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী তুষার, প্ররোহিত নাড়ায়ন চন্দ্র, মোশাররফ হোসেন, মহিলা সদস্য ফুলজাল। ইউপি সদস্য বাবলুর রহমান, সন্তোষ কুমার বর্মন বালু প্রমূখ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ। অনুষ্ঠানের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথির বক্তব্যে বাল্য বিবাহ, ইভটিজিং, অনলাইন গেমসহ মাদক নির্মুলের বিষয় জনসচেতনতার আহবান জানান। তিনি বলেন স্থানীয় যে কোন আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলে বাংলাদেশ পুলিশের অনলাইন সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে আপনারা দ্রুত পুলিশের সেবা পাচ্ছেন, আপনারা যে কোন বিষয় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন মনে রাখবেন পুলিশই জনতা আর জনতাই পুলিশ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১০

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১২

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৩

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৪

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৫

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৬

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৭

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৮

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১৯

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

২০

Design & Developed by BD IT HOST