ঠিকাদারের ফাইলে ঘুষ ছাড়া সই করেন না প্রকৌশলী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠিকাদারের ফাইলে ঘুষ ছাড়া সই করেন না প্রকৌশলী

নোয়াখালী প্রগলতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজিমুল হক সরকারের বিরুদ্ধে এক ঠিকাদারকে হেনস্তার অভিযোগ উঠেছে। ই-জিপি টেন্ডারের মাধ্যমে পাওয়া ৪টি কাজের বিল ও বাকি ৩টি কাজ বুঝে নিতে গেলে প্রকৌশলী নাজিমুল ওই ঠিকাদারকে হেনস্তা করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে তাকে চেয়ার থেকে মেঝেতে ফেলে দেন। পরে সেখান থেকে তিনি হিসাবরক্ষকের কক্ষে গেলে সেখানে গিয়ে নাজিমুল তাকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে ৪টি রাস্তার কাজের বিল উত্তোলনের জন্য গেলে প্রকৌশলী ওই ঠিকাদারের কাছ থেকে ২০ হাজার টাকা ‘ঘুষ’ চেয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদার আবু ছিদ্দিক। পরে ১০ হাজার টাকা দিলে প্রকৌশলী তার ফাইলে সই করেন বিলের জন্য।

অন্যদিকে, ২৬ অক্টোবর ‘জেলা পরিষদের প্রকৌশলীই ঠিকাদার, টেন্ডার ছাড়াই ৩০ লাখের গেট নির্মাণ’ শিরোনামে একটি সংবাদ প্রচার হয়। ওই সংবাদের ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর মধ্যে রামগঞ্জের ঠিকাদার নজরুল ইসলাম জিএস মন্তব্যে লিখেন, “সাংবাদিক সাহেব, এই প্রকৌশলী মসজিদের বিল থেকেও টাকা খায়। তার অত্যাচারে আমি জেলা পরিষদে এখন টেন্ডার দিই না। এই লোক ঘুষের টাকা পকেটে নিয়ে আমাকে বলে, বসেন, আমি নামাজ পড়ে আসি।

আবু ছিদ্দিক অভিযোগ করে বলেন, “২০২৩-২৪ অর্থবছরে আমি জেলা পরিষদের লাইসেন্স করি। ২০২৪ সালের ২১ জুলাই ই-জিপিতে দরপত্র দাখিল করে ৬ লাখ ৮৪ হাজার টাকায় ৭টি রাস্তার কাজ পাই। ৬ মাস প্রকৌশলীর পেছনে ছুটে অনেক হয়রানির শিকার হয়ে ৪টি কাজ বুঝে পাই। এর আগে তিনি আমার কাছ থেকে কাজগুলো কিনতে চেয়েছিলেন। কিন্তু আমি বিক্রি না করায় তার কাছে গিয়ে হয়রানির শিকার হই। কাজ শেষে তিনি আমার বিল আটকে রেখেছেন। বিল ও বাকি ৩টি রাস্তার কাজ বুঝে নিতে তার কার্যালয়ে গেলে গত ১৭ মার্চ তিনি আমাকে হেনস্তা করেন। চেয়ার থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে সেখান থেকে হিসাবরক্ষকের কক্ষে গেলে তিনি আমাকে সেখান থেকেও বের করে দেন।”

আবু ছিদ্দিক আরও বলেন, “বাকি কাজের কথা বললে প্রকৌশলী আমাকে কাজ না করেই বিল করে জমা দেওয়ার জন্য বলেন। এসব ঘটনায় পরদিন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক রাজীব কুমার সরকারের কাছে আমি লিখিত অভিযোগ করি। তিনি ৩ দিনের মধ্যে ঘটনাটি মীমাংসা করার জন্য নির্দেশ দেন। প্রকৌশলী আমার বিলের জন্য ফাইলে সই করতে ২০ হাজার টাকা ঘুষ চেয়েছেন। পরে তাকে ১০ হাজার টাকা দিয়েছি। এখনো পর্যন্ত আমার ৩টি কাজ বুঝিয়ে দেওয়া হয়নি।”

নাম প্রকাশে অনিচ্ছুক ৩ জন ঠিকাদার জানান, “সহকারী প্রকৌশলীর কাছে সকল ঠিকাদার এবং কর্মকর্তারা জিম্মি। এই সুযোগে প্রকৌশলীসহ কয়েকজন কর্মকর্তা বিশ্বস্ত কয়েকজন ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।”

সহকারী প্রকৌশলী নাজিমুল হক সরকার বলেন, “আবু ছিদ্দিকের অভিযোগ সত্য নয়। উনি উত্তেজিত হয়ে পড়ায় তাকে চলে যেতে বলেছি। উনার কাজের বিল দিয়ে দেওয়া হয়েছে। বাকি যে তিনটি কাজের লোকেশন খুঁজে পাচ্ছি না।”

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার বলেন, “ঠিকাদার আবু ছিদ্দিকের বিষয়টি নিয়ে আমরা বসেছি। এরকম কোনো অভিযোগ তিনি আমাকে করেননি। তাকে হেনস্তার বিষয়টি সত্য নয়। প্রকৌশলীর কাছে কাজ বিক্রি বা ঘুষের বিষয়টিও তিনি আমাকে জানাননি।”

ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে ৩ টি কোটেশনে প্রকৌশলী নিজেই ৩০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদ ভবনের গেট ও নিরাপত্তা দেওয়াল নির্মাণ কাজ করার বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, “ঠিকাদার কোনো অভিযোগ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১০

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১১

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১২

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৩

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৪

হালদার সাত কিলোমিটার খনন

১৫

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৮

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৯

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

২০

Design & Developed by BD IT HOST