ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে প্রাণ হারালেন তরুন সাংবাদিক শিবলী,বিএমএসএস'র শোক প্রকাশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে প্রাণ হারালেন তরুন সাংবাদিক শিবলী,বিএমএসএস’র শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি ঢাকা:

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও তরুণ সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী (২৪) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ৯সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫ ইং তারিখ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশে থাকা অন্যান্য সাংবাদিক ও শিক্ষার্থীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তরিকুল ইসলাম শিবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি বিভিন্ন গণমাধ্যমের হয়ে খণ্ডকালীন সাংবাদিকতা করতেন। ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে তার এমন অকাল মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েন বলেন, “তরিকুল ছিল একজন অত্যন্ত সম্ভাবনাময় তরুণ। তার অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহাম্মদ,মহাসচিব মোঃ সগীর আহাম্মদ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এসময় তারা বলেন দেশ এক কর্মঠ ও মেধাবী সাংবাদিককে হারালো যা এক অপূরনীয় ক্ষতি হলো।

তরিকুল ইসলামের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার বাবা-মা এবং ভাই-বোনসহ পরিবারের সবাই তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১০

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১১

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১২

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৩

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৫

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৭

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৮

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৯

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST