দরিদ্র ও অসহায় মানুষের পাশে ময়মনসিংহ সিটি কর্পোরেশন -মিজ্ ফারাহ শাম্মী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ জানুয়ারী ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দরিদ্র ও অসহায় মানুষের পাশে ময়মনসিংহ সিটি কর্পোরেশন -মিজ্ ফারাহ শাম্মী

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

শীতার্ত দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকার দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ময়মনসিংহের পুলিশ লাইন কাটাখালি এলাকায় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে মোট ৬০০টি কম্বল বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী।

কম্বল বিতরণ পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক মিজ্ ফারাহ শাম্মী বলেন, সিটি কর্পোরেশনের প্রধান কাজ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা, রাস্তা-ঘাট নির্মাণ, ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা নিশ্চিত করা। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জনস্বাস্থ্যের সুরক্ষা। সে লক্ষ্যে আমরা মশার আক্রমণ রোধে মশারি বিতরণ কার্যক্রমও পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, দেশে চলমান প্রচণ্ড শীতের শুরুতেই আপনাদের পাশে দাঁড়াতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সরকারি নিয়ম-কানুন অনুসরণ করেই সব ধরনের ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হয়। সেই নিয়ম মেনেই আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারী আপনাদের সেবার জন্যই কাজ করে যাচ্ছে। আপনারাও আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ও সচিবের দায়িত্বপ্রাপ্ত সুমনা আল মজিদ। তিনি বলেন,আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সামনে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ আসতে পারে। সে বিষয়টি মাথায় রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা নাসরিন বেগম সেতু, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল পেয়ে উপকারভোগীরা সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শীতের এই সময়ে একটি কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা।

শীত মৌসুম জুড়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণসহ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মিজ্ ফারাহ শাম্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১০

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১১

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১২

হালদার সাত কিলোমিটার খনন

১৩

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৬

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৭

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৮

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৯

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

২০

Design & Developed by BD IT HOST