নিউজ এডিটর
৫ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, জীবনে আর কোনো দিন প্রেম করব না

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা- টানা তিন বছর ধরে সিলেটের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো আকাশ মিয়া (২৬) নামে যুবকের। কিন্তু তিনি এখন বেকার হাওয়ায় তিন বছরের প্রেমের ইতি টেনে তাকে ছেড়ে চলে যায় প্রেমিকা সানজু ইসলাম। বিচ্ছেদের বিষয়টি আকাশ প্রথমে মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন।কিন্তু পরবর্তীতে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে পীর ফতেহ আলীর মাজারে তিন শতাধিক মানুষকে সাক্ষী রেখে ৫ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আকাশ মিয়া। গতকাল শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে পীর ফতেহ আলীর মাজারে এ ঘটনা ঘটে। শুধু গোসল করেই থেমে থাকেননি, গোসল শেষে মাজারের ভেতর প্রবেশ করে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা গেছে প্রেমিক আকাশ মিয়াকে।দুধ দিয়ে গোসলের সেই ভিডিও ও ছবি নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন আকাশ মিয়া। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেই পোস্টে নেটিজেনদের অনেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।প্রেমিক আকাশ মিয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সিলেটের তরুণী সানজু ইসলামের সঙ্গে পরিচয় হয়। কথা বলতে বলতে ভালো লাগা থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিন বছরের প্রেমের জীবনে দুজনের মধ্যে ভাব বিনিময়ের পাশাপাশি একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেন।কিন্তু এই প্রেমিক যুগলের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকা সানজুর ভগ্নিপতি। জানা গেছে, সানজুর দুলাভাইয়ের কারণেই তাদের প্রেম পূর্ণতা পায়নি। প্রথমে শ্যালিকার সঙ্গে আকাশের ফোনালাপ বন্ধ করান তিনি। পরে নিজের এক বন্ধুর সঙ্গে গত শুক্রবার জাঁকজমক আয়োজনে সানজুর বিয়ে দেন কার ভগ্নিপতি। আকাশ আরও বলেন, শুক্রবার বিয়ের সংবাদটি শোনার পরে কষ্ট ও ক্ষোভ থেকে সিদ্ধান্ত নিই জীবনে কখনও প্রেম করব না। শনিবার দুপুরে পীর ফতেহ আলীর মাজারে গিয়ে দুধ গিয়ে গোসল করি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST