দৈনিক অভিযোগ বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে পালন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ নভেম্বর ২০২৫, ১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক অভিযোগ বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে পালন

দৈনিক অভিযোগ বার্তার ৬তম প্রতিষ্ঠাবর্ষ উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সম্মাননা অনুষ্ঠান। স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান, মডেল তারকাদের অংশগ্রহণে ফ্যাশন শো, সংগীত পরিবেশনা, নৃত্য এবং কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে প্রতিষ্ঠানটি।

শনিবার(৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন বিকেল ৪টায় শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সংগঠনটির সাংবাদিক, সম্মানিত অতিথি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রাণবন্ত উপস্থিতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম ফিরোজ আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—খন্দকার আছিফুর রহমান তোতা, সিও স্টার বাংলাদেশ মিডিয়া ও চেয়ারম্যান বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

স্বর্ণপদক প্রাপ্ত আবৃত্তিকার সবুজ রয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ চলচ্চিত্র নির্মাতা জ্যাম্বস কাজল, কালবেলার সাংবাদিক কাজল হাজরা, চলচ্চিত্র নায়িকা রেবেকা, নায়ক আমান রেজা,নায়িকা ক্যামিলিয়া মডেল নিগার দৌলা ও কন্ঠ শিল্পী এস এম শফিসহ আরও অনেকেই।

ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবে প্রতিষ্ঠানের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পাঠক-সেবার মানোন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, অভিযোগ বার্তা দীর্ঘদিন ধরে মানুষের দুঃখ-দুর্দশা, অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সাংবাদিকতা, সমাজসেবা, উদ্যোক্তা উন্নয়ন, সংস্কৃতি ও মডেলিংসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১০

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১১

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১৩

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৪

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৫

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৬

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৮

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৯

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

২০

Design & Developed by BD IT HOST