নিউজ এডিটর
৪ এপ্রিল ২০২৫, ৩:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিনিধিঃদৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে তীব্র গরমে ঈদ শেষে কর্মস্থলগামী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা হতে ঢাকাগামী শত শত যানবাহন নদী পার হওয়ার জন্য দৌলতদিয়া ঘাটে আসতে থাকে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। ঘাটে কোনো ফেরি আসামাত্রই ছোট গাড়িগুলো উঠে যাচ্ছে। এজন্য বড় গাড়িগুলো ঘাটে আটকা পড়ে দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। পাটুরিয়া ঘাট থেকে ধীরে ফেরি আসারও অভিযোগ উঠেছে।এদিকে ঈদে যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি নিয়োজিত করেছে কর্তৃপক্ষ; কিন্তু তারপরও যানবাহনের দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হওয়া নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আটকেপড়া যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে। এজন্য তারা অসাধু সিন্ডিকেটকে দায়ী করেন।বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ঘাটে সরেজমিন অনেকের সাথে কথা হয়। এ সময় ৩নং ঘাটে জিহাদ হোসেন নামে যাত্রীবাহী সূর্যমুখী এক্সপ্রেসের সুপারভাইজার বলেন, তার মতো অনেক গাড়ি সিরিয়ালে ১ ঘণ্টার মতো আটকে আছে। এতে তীব্র গরমে অনেক ভোগান্তি হচ্ছে; কিন্তু ঘাটে একটি ফেরি থাকলেও ভিআইপি আসার কথা বলে তাতে যানবাহন উঠানো হচ্ছে না। এসব সিন্ডিকেটের কারসাজি বলে তিনি অভিযোগ করেন।ঢাকাগামী এসবি পরিবহণের যাত্রী আলম শেখ বলেন, এক ঘণ্টার ওপর সিরিয়ালে আটকে থেকে ভোগান্তি পোহাচ্ছি; কিন্তু ফেরির নাগাল পাচ্ছি না।রয়েল এক্সপ্রেসের সুপারভাইজার আলমগীর হোসেন বলেন, তার মতো ৭-৮টি বড় গাড়িকে ৭নং ঘাটে পাঠানো হয়েছিল। সেখানে দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর একটি ফেরি আসে; কিন্তু তাতে ছোট ছোট গাড়ি দ্রুত উঠে পড়ায় আমরা উঠতে পারিনি। যে কারণে ওই ঘাট থেকে ৩নং ঘাটে চলে আসি। এখানেও ফেরি পাচ্ছি না।এ সময় নাম প্রকাশ না করে বিআইডব্লিউটিসির একজন কর্মচারী জানান, ঈদের পর পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটমুখী যাত্রীর সংখ্যা অনেক কম। ফেরিগুলো অনেকটা খালি আসতেছে। এতে সরকারের তেল অপচয় হয়। তাই কিছুটা দেরি করে ফেরিগুলো ছেড়ে আসছে। এজন্য দৌলতদিয়া ঘাটে গাড়ি আটকা পড়ছে।এ প্রসঙ্গে দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির এজিএম (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে; কিন্তু কর্মমুখী মানুষ ও যানবাহন একযোগে আসতে থাকায় ঘাটে চাপ পড়ছে। পাটুরিয়া হতে বিলম্বে ফেরি ছাড়ার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST