নিউজ এডিটর
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধাওয়া করে চুরি করা চালসহ পিকআপ ভ্যান ধরল পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকার তনুরত্ন দোকান থেকে পিকআপ ভ্যানে চাল চুরি করে যাওয়ার পথে ধাওয়া করে চালসহ একটি ট্রাক আটক করে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। রাতে টহলরত পুলিশের সদস্যরা তনুরত্ন দোকানের সামনে একটি পিকআপভ্যানে চাল ওঠানো হচ্ছে দেখে সদর থানার ওসি এস এম আমানুল্লাহকে জানান।পরে ওসি মোটরসাইকেলযোগে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালসহ পিকআপটি সিঙ্গাইরের দিকে পালিয়ে যায়। পরে ওসি এস এম আমানুল্লাহ সিঙ্গাইর থানাসহ আশেপাশের ইউনিটকে জানান। ওসির নেতৃত্বে পুলিশের গাড়ি সিঙ্গাইরের দিকে রওনা করে। পিকআপভ্যানটি সিঙ্গাইর থানা পুলিশের ধাওয়া খেয়ে মানিকগঞ্জের দিকে আসতে থাকে। সদর থানা পুলিশ এটা বুঝতে পেরে পিকআপের পিছনে ধাওয়া করে মানিকগঞ্জের দিকে আসতে থাকে। এবং সদর থানা পুলিশের অন্য টিম জরিনা কলেজ মোড়ে ব্যারিকেড সৃষ্টি করে। সামনে পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যান রেখে চালক ও অন্যরা দ্রুত পালিয়ে যায়। আধা ঘণ্টা সময় ধরে এই অভিযান চলে বলে জানান ওসি এস এম আমানুল্লাহ। পিকআপভ্যানে ২৫ কেজির ১৩৩ বস্তা চাল ছিল। জব্দকৃত পিকআপভ্যানের সূত্র ধরে চোর ধরার কাজ চলমান রয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST