ধানের শীষই দেশের মানুষের মুক্তির পথ - আফরোজা খান রিতা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষই দেশের মানুষের মুক্তির পথ – আফরোজা খান রিতা

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। দেশের মানুষের গণতন্ত্রের প্রকৃত স্বাদ পেতে নির্বাচনের বিকল্প নেই। ধানের শীষই দেশের মানুষের মুক্তির পথ।
আজ রোববার বিকেলে মানিকগঞ্জ সদরের জাগীর উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার গঠন করতে পারলে নারীরা ক্ষমতায়ন পাবেন। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। কৃষকেরা তাঁদের ন্যায্যতা পাবেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় দেশের সর্বস্তরের মানুষের স্বার্থের কথা বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে আফরোজা খানম বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যার জন্য দলের ক্ষতি হয়। আমাদের নিজেদের ঠিক রাখতে হবে কারণ দীর্ঘ সময় আপনারা কষ্ট করেছেন। সেই কষ্টের সময় ভুলে গেলে চলবে না। সেই দুঃশাসনের কথা মনে রেখে আগামীতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। যাতে জনগণ ধানের শীষে আস্থা খুঁজে পায়।’

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফ হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জাগীর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান প্রমুখ।

এসময় অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আফরোজা খানম রিতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর ৭ দিনের ভিতরে বীমা ৩ লাখ টাকার দাবী পরিশোধ করলো সোনালী লাইফ

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

১০

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১১

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১২

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১৩

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৪

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৫

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৬

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৭

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৮

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৯

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

২০

Design & Developed by BD IT HOST