নবী শব্দের অর্থ সংবাদ বাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ অক্টোবর ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবী শব্দের অর্থ সংবাদ বাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধি:

জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। ওনাকে আল্লাহ দুনিয়াতে যে নাম দিয়ে পাঠিয়েছিলেন তা হলো নবী।

নবী শব্দের শাব্দিক অর্থ সংবাদ বাহক। আর সংবাদ যারা বহন করেন তাদের আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি (সা.) সাংবাদিক ছিলেন।

বুধবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি কোরআন শরিফের উদ্ধৃতি দিয়ে আমির হামজা উল্লেখ করেন, আল্লাহ বলেন, হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান, মানুষের প্রতি যে বার্তা বহনে আপনি কষ্ট পান। এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে চাপ মোকাবিলা করে যে কষ্ট পান এর প্রতিদান আমি নিজে দেব। দুনিয়া ও আখিরাত মিলিয়ে নিরবচ্ছিন্নভাবে দেব।

এ সময় তিনি বলেন, এটা শুধু নবীর জন্য। আল্লাহ শুধু বিশ্ব নবীকে নির্দেশনা করেছেন। তাফসিরে আমরা পড়েছি, শুধু নবী না কিয়ামত পর্যন্ত যারা এ দায়িত্ব সততার সঙ্গে পালন করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন।

তিনি আরও বলেন, সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করতে যেহেতু আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন। তাই এ পেশার সঙ্গে যারা আপনারা রয়েছেন আল্লাহ অবশ্যই আপনাদের নিরবচ্ছিন্নভাবে পুরস্কারের ব্যবস্থা করবেন।

কুষ্টিয়ার স্থানীয় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন, টিম সদস্য, কুষ্টিয়া ও যশোর অঞ্চল। এ সময় কুষ্টিয়া জেলার চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা জামায়াতের নেতারা আগামী নির্বাচন ও নির্বাচন পরবর্তী করণীয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। এ সময় কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা তাদের নিজ আসনে উদ্দেশ্য ও কর্তব্য নিয়ে নিজেদের মতামত সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

মতবিনিময়ে সভায় কুষ্টিয়া জেলা শাখা জামায়াতে ইসলামীর নেতাদের পাশাপাশি কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের রিপন বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১০

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১১

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৩

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৬

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৭

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৮

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৯

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

২০

Design & Developed by BD IT HOST