নাটোরে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক

ইসরাত জাহান, নাটোর প্রতিনিধি:

4নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয় দিয়ে এক বিকাশ কর্মীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে ওই বিকাশ কর্মীর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয় এক ভুয়া পুলিশকে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝগাঁও নটাবাড়িয়া এলাকা থেকে অপহরণ করা হয় তাকে এবং পুলিশের তৎপরতায় আড়াই ঘন্টা পর বেলা ১২টার দিকে টাঙ্গাইল থেকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার ওই বিকাশ কর্মীর নাম আতিকুর রহমান তারেক। সে উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের লক্ষীকোল এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। আটককৃত ওই ভুয়া পুলিশের নাম সালেহ আহমেদ (৪০)। সে কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বিকাশ কর্মী আতিকুর উপজেলার বনপাড়াস্থ বিকাশ অফিস থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা সাদা হাইয়েচ মাইক্রোবাস থেকে নেমে পুলিশ পরিচয়ে কয়েকজন তার পথ রোধ করে এবং তাকে তুলে নিয়ে চলে যায়।

এ সময় অপহরণকারী দলের সদস্য সালেহ আহমেদ ওই বিকাশ কর্মীর মোটরসাইকেলটি নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয় এবং আটক করে পুলিশকে খবর দেয়। পরে বড়াইগ্রাম থানা পুলিশ ভুয়া পুলিশকে আটক করে থানায় নিয়ে আসে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, এ ঘটনা জানার পর দ্রুত চেষ্টা চালানো হয় সাদা মাইক্রোবাসটি সনাক্ত করতে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে। পরে টাঙ্গাইল থানা পুলিশ থেকে জানায় অপহৃত ব্যক্তিটিকে হ্যান্ডকাপ পরা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে সাদা মাইক্রোবাসটির সন্ধান পাওয়া যায়নি। ওসি আরও জানান, সংঘবদ্ধ এই চক্রটিকে ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১০

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১১

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৩

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৪

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৫

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৬

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৭

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৮

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৯

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

২০

Design & Developed by BD IT HOST