
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নারী ও কন্যার সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাস এর নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে অংশ নেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বালিয়াডাঙ্গী বাজারের বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সদস্য ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, পল্লী দারিদ্র বিমোচন ফান্ডেশন কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাহারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক এসএম মশিউর রহমান। আলোচনা সভা শেষে সমাজ উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৫ জন জয়িতা নারীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন—পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের মুনসুরা বেগম, চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রামের লিপি আক্তার ও চাড়োল গ্রামের কল্পনা রাণী, ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের মনোয়ারা বেগম, দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের ফাইমা বেগম।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST