বিনোদন ডেস্কঃ
সোনিয়া হলেন একজন বাংলাদেশী বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল, ১৯৯১ সালে মাস্তান রাজা চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্রপাড়ায় অভিষিক্ত হন এই নায়িকা, ১৯৯২ সালে নায়ক বাপ্পারাজের বিপরীতে প্রেম শক্তি সিনেমায় একক নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান এবং সুনাম অর্জন করেন,
সুপারস্টার নায়ক জসিমের বুকের ধন ,কালিয়া, রাজা বাবু বাংলা নায়ক ভাই বোন, আসামিসহ আরো অনেক ছবিতে বোনের চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন এই গুণী অভিনেত্রী, বাংলা চলচ্চিত্রের অ’কাল প্র’য়াত সুপারস্টার রোমান্টিক নায়ক সালমান শাহ সাথে স্বপ্নের ঠিকানা ছবিতে অভিনয় করে আরও সুনাম অর্জন করেন চিত্র নায়িকা সোনিয়া, স্বপ্নের ঠিকানায় একটি সুপারহিট গান রয়েছে ,”নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, ভালোবাসো নাইবা বাসো, তোমায় ভালোবেসেছি, এই গানটি ওই সময়ে দর্শকমহলে জোয়ার ফেলে।
বর্তমানে লন্ডনে সন্তান এবং স্বামীকে নিয়ে জীবন যাপন করছেন, সোনিয়ার উল্লেখযোগ্য সিনেমা গুলো হল, মাস্তান রাজা, প্রেম শক্তি ,স্বপ্নের ঠিকানা, বাংলা নায়ক, আসামি, ভাই বোন, কালিয়া, রাজা বাবু, অজান্তে, মেয়েরা মাস্তান, প্রেম প্রতিশোধ, ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST