নারায়ণগঞ্জের বিএনপি নেতা বিমানবন্দর থেকে আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ মে ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের বিএনপি নেতা বিমানবন্দর থেকে আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সাবেক বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে থাইল্যান্ডের একটি ফ্লাইট থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আটক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। সম্প্রতি এক ব্যবসায়ীকে হুমকি দেওয়া একটি ফোনালাপের ক্লিপ ভাইরাল হলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের বলেন, ‘রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হচ্ছে। সম্প্রতি একটি ফোনালাপের ক্লিপ ভাইরাল হওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করবে ভুক্তভোগীরা।’

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। সে মূলত এই ঘটনায় আটকের ভয়ে আজ সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যেতে চাচ্ছিলেন। তখন এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। তবে সেই চাঁদাবাজির ঘটনায় এখনও থানায় মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সকালে তাকে বহিষ্কার করা হয়েছে। অডিও ফোনালাপের রেকর্ড ফাঁসসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এখন তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তাকে গ্রেফতার দেখানো হবে। তবে কী মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা ঠিক জানা নেই। নারায়ণগঞ্জে নিয়ে আসা হলে মামলার বিষয়ে নিশ্চিত করে বলতে পারবো।’

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজাদ হোসেন নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির একটি অডিও ফোনালাপ ভাইরাল হয়। এতে রিয়াদ মোহাম্মদ চৌধুরী ওই ব্যবসায়ীকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দিচ্ছেন বলে শোনা যায়। এ নিয়ে চারদিকে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১০

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১১

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১২

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৩

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৫

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৬

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৭

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৮

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৯

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

২০

Design & Developed by BD IT HOST