নিউজ এডিটর
১৩ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় বৃদ্ধকে মারধর, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আটক

অভিযোগ বার্তা ডেস্কঃমানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া এলাকায় চাঁদা না দেওয়ার অভিযোগে মোস্তফা বেপারী (৬৫) নামে এক বৃদ্ধকে মারধরের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার বলড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।স্থানীয় সূত্রে জানা গেছে, বলড়া এলাকায় তিন রাস্তার মোড়ে মোস্তফা বেপারীর দুটি দোকান রয়েছে, যা তিনি ভাড়া দিয়ে থাকেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা প্রথমে দোকানে তালা ঝুলিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তালা খোলা হয়।গত সোমবার সকালে আনু, তার ভাই নজরুল ইসলাম ও ভাতিজা নয়ন ইসলাম মিলে মোস্তফা বেপারী ও তার স্ত্রী সাহানা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে মোস্তফার তিনটি দাঁত ভেঙে যায়। এ সময় হামলাকারীরা সাহানা বেগমের গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন ও সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়।ঘটনার পর পরিবারের সদস্যরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে।হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘মোস্তফা বেপারীর ছেলে মো. ইসরাফিল আনুসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার আনুকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST