নিউজ এডিটর
১ মে ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় মহান মে দিবস পালিত

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) পত্নীতলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পত্নীতলা শাখার আয়োজনে থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সম্পাদক সাগর হোসেনের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, পত্নীতলা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বায়জিদ রায়হান শাহিন, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যু্গ্ম আহবায়ক আব্দুল কাদের, বিএনপি নেতা রিচার্ড, সাদেকুল বারি,লিটন, নজিপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এজেড মিজান সহ উপজেলা শ্রমিক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্নীতলা শাখার আয়োজনে সভাপতি আইয়ুব আলীর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা নায়েবে আমীর জামায়াত মনোনীত ৪৭ নওগাঁ-২(পত্নীতলা-ধামুরহাট ) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মো: হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার নায়েবে আমির মো.মোফাস্সল হক প্রমূখ। পত্নীতলা থানা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, নজিপুর পৌরসভার আয়োজনে সভাপতি আবু তাহের চৌধুরী মন্টুর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়া নওগাঁ জেলা ট্রাক ট্র্যাংকলড়ী ও কভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০) পত্নীতলা উপজেলা শাখা, সিএনজি শ্রমিক ইউনিয়ন, ব্যাটারি চালিত অটো চার্জার মালিক শ্রমিক কল্যাণ সমিতি , নির্মাণ শ্রমিক, দর্জি শ্রমিক, হোটেল শ্রমিক, করাত শ্রমিক, চাতাল শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক দিবসটি পৃথক পৃথক আয়োজনে পালন করেন। পরে আলোচনা অনুষ্ঠানে শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার,মর্যাদা ও কল্যাণ নিয়ে কথা বলেন।  
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST