পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি'র ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ জানুয়ারী ২০২৫, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মোকছেদুল ইসলাম নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়ন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার ( ৮ জানুয়ারী) ব্যাটালিয়নের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কোয়ার্টার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের বিশেষ দরবার, কেক কাটা, প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস’ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, ডা খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার সোহরাব হোসেনসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ সুধীজন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগণ প্রমূখ। বিকেলে প্রীতি ভলিবল খেলা এবং সন্ধ্যায় “হিমেল সন্ধ্যা” সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় ।

১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন ১৪ বিজিবির ইতিহাস, সাফল্য, সীমান্ত রক্ষা ও মানবিক কার্যক্রম সমূহ তুলে ধরেন। ১৯৬৭ সালের ০৮ জানুযারি চট্টগ্রামের ডবলমুরিং এর তৎকালীন ইপিআর এর ১৪তম উইং হিসেবে বর্তমান পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রতিষ্ঠা লাভ করে। আজ থেকে ৫৮ বৎসর পূর্বে অর্থাৎ ১১৯৬৭ সাল হতে অদ্যাবধি এই ব্যাটালিয়ন সরকার কর্তৃক অর্পিত সকল দায়িত্ব এবং দেশমাতৃকার সীমান্ত রক্ষার মত পবিত্র দায়িত্ব অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে আসছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন বিভিন্ন পদবীর সৈনিক শহীদ হন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালনকালে তৎকালীন শান্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ০২জন সৈনিক শাহাদাৎ বরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST