পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলা, ৬ সাংবাদিক আহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ মে ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলা, ৬ সাংবাদিক আহত

জেলা প্রতিনিধি,শেরপুরঃ

শেরপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ছয় সাংবাদিক আহত হয়েছেন। পরে সাংবাদিকরা নিউজ কাভার না করে ফিরে গেছেন।

সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকায় গারো পাহাড় এলাকায় এ হামলা হয়। হামলাকারীরা পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার তথ্য নিশ্চিত করেছেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

শেরপুরে বনের ভেতর পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগের পরিপ্রেক্ষিতে মুখোমুখি অবস্থানে স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ। বনের ভেতর ২২৩ একর খাস জমি আছে। এর মধ্যে ৩২ একর জমি পাথরমহাল হিসেবে সংরক্ষিত আছে। সম্প্রতি বনের ভেতরে বিস্তীর্ণ এই জায়গাজুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এতে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

উদ্ভুত এই পরিস্থিতিতে পর্যটনকেন্দ্রটি পরিদর্শনে এসেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বনের জায়গায় কোনো পর্যটন কেন্দ্র হবে না। এ সময় পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষের ব্যক্তিরা উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন। গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা করেন স্থানীয়রা।

আহত সাংবাদিকরা হলেন—এখন টিভির জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম এবং বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরো দুইজন।

এ ব্যাপারে নালিতাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববির সঙ্গে সরাসরি কথা বলেন সাংবাদিকরা। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তবে, এ বিষয়ে শেরপুরের পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তারা উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে থাকায় কেউ ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১০

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১১

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১২

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৪

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৫

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৬

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৮

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১৯

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

২০

Design & Developed by BD IT HOST