পর্যটক কমে গেছে সিলেটের রাতারগুলে - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পর্যটক কমে গেছে সিলেটের রাতারগুলে

লেখকঃএস এম ফিরোজ আহাম্মদ

পর্যটক হারাচ্ছে সিলেটের রাতারগুল
নিচে সবুজ জল, ওপরে নীল আকাশ। স্বচ্ছ পানির ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে করচসহ জালিবেত, কদম, হিজল, মূর্তাসহ বিভিন্ন প্রজাতির গাছ। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল সোয়াম্প ফরেস্টে এই নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে। মিঠা পানির অপরূপ জলাবনটির ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড় চমৎকার লাগে। তবে বেশি নৌকা ভাড়া ও ওয়াচ টাওয়ারে প্রবেশ বন্ধ থাকায় দিন দিন পর্যটক হারাচ্ছে রাতারগুল।
দিন দিন পর্যটক হারাচ্ছে রাতারগুল।

দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলার বন রাতারগুল যা বাংলার অ্যামাজন নামে পরিচিত। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান। বনের ৮০ শতাংশ এলাকাই গাছ দিয়ে ভরা। বিশাল এ বনে রয়েছে জলসহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির গাছ। জলে বুক ডুবিয়ে থাকা গাছের ডালপালায় সবুজ পত্র-পল্লব চমৎকার দৃশ্য উপভোগ করতে পর্যটকদের উপস্থিতি দেখা যায়। প্রকৃতির অপরুপ পরিবেশে ঘুরতে আসায় আনন্দিত অনেকেই।

আগত পর্যটকরা নয়ানাভিরাম দৃশ্য দেখে যেমন খুশি হোন তেমনি অনেক অব্যবস্থাপনার জন্য ক্ষোভও প্রকাশ করেন। নৌকা ভাড়া বেশি আদায়ের অভিযোগের পাশাপাশি সোয়াম্প ফরেস্টে দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ারটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

নৌকার মাঝিরা বলছেন, ন্যায্য ভাড়াই নেয়া হচ্ছে। তবে প্রতিটি নৌকা থেকে বন বিভাগকে দিতে হয় আলাদা ফি। তাই ভাড়া একটু বেশি।

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বন বিভাগের আদায় করা টাকার অঙ্ক পুন:নির্ধারণের কথা ভাবছেন তারা ও অর্থের সংস্থান পেলে পুনঃনির্মাণ হবে ওয়াচটাওয়ারটি।

সারা বিশ্বের ১৮ টি সোয়াম্প ফরেস্টের মধ্যে রাতারগুল সোয়াম্প ফরেস্ট একটি এখানে দেশ ও বিদেশ থেকে অনেট পর্যটকের আগমন ঘটে। পর্যটকদের আনন্দ দিতে মাঝিরাও কন্ঠ ছেড়ে ধরেন গান।

তারপরও বড়ই অদ্ভূত এই জলের রাজ্য উপভোগ করতে দিন দিন কমছে পর্যটকদের সংখ্যা। নৌকা ভাড়া কমলে এবং ওয়াচ টাওয়ারটি সংস্কার হলে বাড়বে পর্যটকের সংখ্যা।
এছাড়াও সিলেট থেকে যোগাযোগ ব্যাবস্হায় আরও উন্নত করতে হবে এবং পর্যটকদের জন্য বিশ্রামাগার টয়লেটের ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১১

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১২

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৪

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৫

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৭

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৮

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৯

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

২০

Design & Developed by BD IT HOST