পাকস্থলীতে ইয়াবা বহনকালে মাদক ব্যবসায়ী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকস্থলীতে ইয়াবা বহনকালে মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধিঃ

বিমানযাত্রী পরিচয়ে পাকস্থলীতে ইয়াবা বহনকালে মোঃ রাজু মোল্লা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার রাত ১৭ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারা ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তা জানান, মোঃ রাজু মোল্লা কক্সবাজার থেকে ঢাকায় অভ্যন্তরীণ বিএস ১৪২ ফ্লাইটে ইয়াবা পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সন্দেহজনক আচরণের কারণে তার পাকস্থলীর এক্স-রে পরীক্ষা করা হয়।

পরীক্ষায় রাজু মোল্লার পাকস্থলীতে ২০টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো ইয়াবার সন্ধান মেলে। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়, যেখানে ডাক্তারদের তত্ত্বাবধানে প্রাকৃতিক কার্যক্রমের মাধ্যমে ওই ২০টি প্যাকেট বের করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, মোঃ রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, “আমরা বিমানবন্দর এলাকায় যেকোনো অবৈধ কার্যক্রম ও চোরাচালান রোধে সবসময় সচেষ্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতে অপরাধ কার্যক্রম পরিচালিত না হয়, সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর ৭ দিনের ভিতরে বীমা ৩ লাখ টাকার দাবী পরিশোধ করলো সোনালী লাইফ

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

১০

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১১

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১২

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১৩

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৪

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৫

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৬

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৭

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৮

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৯

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

২০

Design & Developed by BD IT HOST