পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

স্পোর্টস ডেস্কঃ

ভারত-পাকিস্তানের লড়াই দেখা যায় কেবল বৈশ্বিক মঞ্চে। দুই দেশের সমর্থকরা তাকিয়ে থাকে সেই দিকেই। এশিয়া কাপের মঞ্চেও সেই আশা নিয়েই মাঠে গিয়েছিল দর্শকরা। কিন্তু পয়সা উসুল ম্যাচ হলো না। সেটা অন্তত পাকিস্তানের দর্শকদের জন্য। একপেশে ম্যাচে ভারতের দাপটে গ্যালারিতে নীরব দর্শক হয়েই থাকতে হলো তাদের। ব্যাট কিংবা বল কোনো বিভাগেই লড়াই করতে পারল না পাকিস্তান। নির্বিষ বোলিংয়ে ব্যাটারদের ব্যর্থতা ঢাকতে পারেননি বোলাররা। বিপরীতে ব্যাট-বলে আলো ছড়িয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত।

রোববার (১৪ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৫ দশমিক ৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। জয় পায় ৭ উইকেটের বড় ব্যবধানে।

রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম বল থেকেই পাকিস্তানের বোলাদের ওপর চড়াও হয় ভারত। দ্বিতীয় ওভারেই অবশ্য ৭ বলে ১০ রান করা গিলকে ফেরায় সাইম আইয়ুব। তবুও থামেনি তাণ্ডব। ঝড় তুলতে থাকেন অভিষেক শর্মা। চতুর্থ ওভারে ১৩ বলে ৩১ রান করা অভিষেককে ফিরিয়ে পাকিস্তান শিবিরে কিছুটা স্বস্তি ফেরান সাইম।

পাকিস্তানের লড়াই ছিল এতটুকুই। বাকি সময়ে দেখেশুনে খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে গড়েন ৫৪ রানের জুটি। ৩১ বলে ৩১ রান করে তিলক ফিরলেও শিভম দুবেকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার। ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। আর শিভম ৭ বলে ১০ রানে। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট শিকার করেন সাইম আইয়ুব।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই হতাশ করে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। দ্বিতীয় ওভারে ৫ বলে ৩ রান করে বিদায় নেন মোহাম্মদ হারিসও।

এরপর তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান আর ফখর জামান। ১৫ বলে ১৭ রান করে ফখর ফিরলে ভঙ্গে ৩৯ রানের সেই জুটি। এরপর আবারও তাসের ঘরের মতো ভেঙ্গে পরে পাকিস্তানের ব্যাটিং লাইন। এতে ১০০ রানের আগেই অলআউটের শঙ্কায় পরা পাকিস্তানকে ১০০ ছাড়ানো পুঁজি এনে দেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। মাঝখানে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা ওপেনার সাহিবজাদা ফারহান ফেরেন ৪৪ বলে ৪০ রান করে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কুলদীপ, ২টি করে উইকেট পেয়েছেন বুমরাহ আর অক্ষর প্যাটেল। একটি করে উইকেট গেছে হার্দিক আর বরুণের ঝুলিতে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২০ ওভারে ১২৮/৯ (সাইম ০, হারিস ৩, ফখর ১৭, সালমান ৩, হাসান নাওয়াজ ৫, মোহাম্মদ নাওয়াজ ০, সাহিবজাদা ৪০, ফাহিম ১১, সুফিয়ান ১০, শাহিন আফ্রিদি , আবরার ০; হার্দিক ২-০-১৮-১, বুমরাহ ৪-০-২৮-২, বরুণ ৪-০-২৪-১, কুলদীপ ৪-০-১৮-৩, অক্ষর ৪-০-১৮-২, অভিষেক ১-০-৫-০)।

ভারত : (শুভমান ১০, অভিষেক ৩১, তিলক ৩১, সূর্যকুমার ৪৭*, শিভম ১০*; শাহিন আফ্রিদি ২-০-২৩-০, সাইম ৪-০-৩৫-৩, আবরার ৪-০-১৬-০, মোহাম্মদ নাওয়াজ ৩-০-২৭-০, সুফিয়ান ২.৫-০-২৯-০)।

ফলাফল : ভারত ৭ উইকেটে জয়ী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১০

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১২

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৩

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১৪

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৫

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৭

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৮

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST