নিউজ এডিটর
২৩ জানুয়ারী ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। আজ পাকিস্তানের বিপক্ষে ৯–১ গোলের বিশাল জয় তুলে নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সাবিনা খাতুনের দল। এর আগে গতকাল পুরুষ ফুটসাল টুর্নামেন্টে পাকিস্তানের কাছে ৫–১ গোলে হেরে যায় বাংলাদেশ। সেই হতাশার জবাব আজ দাপটের সঙ্গে দিয়েছে নারী দল। সাফ নারী ও পুরুষ উভয় ফুটসাল টুর্নামেন্টেই ৭টি দেশ অংশ নিচ্ছে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে, যেখানে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই চ্যাম্পিয়ন হবে। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আজ দিনের শেষ ম্যাচে ভারত ও ভুটানের খেলা ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। তবে ম্যাচটি ড্র না হলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হতে মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে হবে। শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও যদি ভারত জিতে দুই দলের পয়েন্ট সমান হয় (১৩), সেক্ষেত্রে হেড-টু-হেডে এগিয়ে থাকায় বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে। আজকের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬–০ গোলে এগিয়ে যায় দলটি, যা চলতি টুর্নামেন্টে কোনো দলের প্রথমার্ধে সর্বোচ্চ গোল। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা ও সমাপ্তি করেন প্রথমার্ধে। মাঝখানে নুসরাত জোড়া গোল করেন, আর নীলা ও কৃষ্ণা একটি করে গোল যোগ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST