
অভিযোগ বার্তা ডেস্কঃ
প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় স্বামীর সাথে সংসার করার অভিযোগে দম্পতিকে অবরুদ্ধ করে মানিকগঞ্জ পৌর এলাকার উচুটিয়া এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেন।
গতকাল (৩ মে) শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, প্রেমের সম্পর্ক থেকে নয় বছরের দাম্পত্য জীবনে প্রথম স্বামীর সাথে সংসার করার পর ঘর আলো করে এসেছিল দুই কন্যা সন্তান। সেই সন্তানদের রেখে উক্ত মা পরকীয়ার প্রেমে জড়িয়ে দেড় বছর আগে চলে আসেন প্রেমিকের হাত ধরে।
এসময় প্রথম স্বামী বলেন স্ত্রীকে অনেকভাবে ফেরানোর চেষ্টা করেও তাকেও পরকীয়া প্রেম থেকে ফেরানো সম্ভব হয়নি।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST