প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ত্রিশাল: নজরুল মঞ্চের প্রস্তুতি পরিদর্শনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ মে ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ত্রিশাল: নজরুল মঞ্চের প্রস্তুতি পরিদর্শনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে বইছে উৎসবের আমেজ,দীর্ঘ প্রায় দুই দশক পর এখানে জাতীয় পর্যায়ের বৃহৎ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, যা আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।এ-সময় প্রধানমন্ত্রীর আগমন এবং নবনির্মিত ‘নজরুল মঞ্চ’ উদ্বোধনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ স্থানীয় ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দরা।

আজ শুক্রবার অনুষ্ঠানস্থলে এই প্রস্তুতিমূলক মাঠ পরিদর্শন সম্পন্ন হয়। পরিদর্শনকালে নেতৃবৃন্দ নজরুল একাডেমী প্রাঙ্গণ ও নবনির্মিত মঞ্চের কাজ, সুধী সমাবেশের স্থান এবং অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নজরুল মঞ্চের অনুষ্ঠানের মাঠ পরিদর্শনে সাথে ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ এিশাল ৭ আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।

এসময় জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস নুরে আলম তালুকদার রুনু,বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাপ রব্বানীসহ আরও অনেকেই ছিলেন।

এ সময় স্থানীয় ও ময়মনসিংহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সাথে ছিলেন।

অনুষ্ঠানস্হল পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, জাতীয় কবির স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক জনপদে প্রধানমন্ত্রীকে বরণ করতে সর্বস্তরের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উৎসবের এই আয়োজন সফল করতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমন্বিতভাবে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে. প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ত্রিশাল পৌর শহর,সরকারি নজরুল একাডেমি মাঠ ও আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST