ফারুকীকে নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফারুকীকে নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অভিযোগ বার্তা ডেস্কঃ

সামাজিকে যোগাযোগমাধ্যমে দিনভর গুঞ্জন — ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকী। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে তাকে আর রাখা হচ্ছে না।

যদিও এমন কোনো খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। আর এই গুঞ্জনের মধ্যেই মোস্তাফা সরয়ার ফারুকীর বিষয়ে নতুন বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানালেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) বৈঠক করবেন মোস্তফা সরয়ার ফারুকী। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

শফিকুল আলম আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন শফিকুল আলম।

সেই ছবির ক্যাপশনে দুজনের প্রশংসা করে তিনি লিখেছেন, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার নতুন ভূমিকা নিয়ে কথা বলবেন। এবং আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতিশীলতা আনার পরিকল্পনা করছেন তা নিয়ে আলোচনা করবেন।

গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তার বিগত সময়ের ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হতে শুরু করে। ফারুকীকে আওয়ামী সরকারের দোসর দাবি করে অনেকে তার পদত্যাগ দাবি করেন।

তবে ফারুকীর স্পষ্ট জবাব, ফ্যাসিস্টকে তাড়াতে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া ‘শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে’ স্ক্রিনশটের বিষয়ে তিনি দাবি করেন, এমন কোনো পোস্ট দেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১১

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১২

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৪

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৫

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৭

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৮

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৯

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

২০

Design & Developed by BD IT HOST