
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধিঃ৭ ই এপ্রিল (মঙ্গলবার) ফিলিস্তিনের উপর ইতিহাসের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানিকগঞ্জ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে বিকাল ৫ ঘটিকায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমির ম জেলা জামায়াতে ইসলামীর আমির, হাফেজ মাওলানা কামরুল ইসলাম ও সেক্রেটারী নূরুল ইসলাম, জামায়াত ইসলামী মনোনীত পদ প্রার্থী, মাওলানা দেলোয়ার হোসেন,জেলা ইসলামী ছাত্রশিবির এর সভাপতি শাহরিয়া ইসলাম বাবুল, জেলা ইসলামী ছাত্র শিবির এর তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো :মফিজুর রহমান,হরিরামপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো :টিপু সুলতান প্রমুখ।উপস্থিত নেতাকর্মীরা বলেন,ফিলিস্তিনের উপর ইতিহাসের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ ইসরায়েলী পন্য সামগ্রি মুসলিম দেশ হতে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় মুসলিমদের পক্ষ হতে বেশি বেশি প্রতিবাদ এবং সমাবেশ প্রচার করার অনুরোধ করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST