admin
৮ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে মারধর, ভিডিও ভাইরাল

বরগুনা প্রতিনিধিঃবরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে প্রকাশ্যের মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।সোমবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সাবেক কমান্ডার আবদুর রশিদ মিয়া জেলা আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।তিনি অভিযোগ করে বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে আমি ডিসি অফিসে প্রবেশ করছিলাম। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লাসহ তার কয়েকজন সঙ্গী আমাকে দাঁড়াতে বলে। তারা কথা বলবে। আমি তখন দাঁড়াই।“শাওন কাছে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু একপর্যায়ে শাওন আমার চোখ থেকে চশমা খুলে ছুড়ে ফেলে দেয়। পরে আমাকে চড়-থাপ্পর দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।”এ ঘটনায় মানহানি ও নির্যাতনের মামলা করবেন বলে জানিয়েছেন আবদুর রশিদ মিয়া।ভিডিওতে দেখা যায়, গোলাপি টি শার্ট ও সানগ্লাস পরিহিত এক যুবক সাদা পায়জামা-পাঞ্জাবি পরিহিত এক বৃদ্ধকে হাতে ধরে আটকে রাখার চেষ্টা করছেন। তিনি উচ্চস্বরে বৃদ্ধকে নানা প্রশ্ন করছেন এবং বৃদ্ধ সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন ওই যুবক বৃদ্ধকে বুকে ধাক্কা দিয়ে যেতে বাধা দেন।বিষয়টি দূর থেকে অনেকেই দেখছিলেন। তখন কালো ব্যাগ কাঁধে মাঝ বয়সী এক ব্যক্তি বৃদ্ধকে রক্ষার জন্য এগিয়ে আসেন এবং যুবককে নিবৃত্ত করার চেষ্টা করেন। যুবক তখন ওই ব্যক্তিকেও জোরে ধাক্কা নিয়ে সরিয়ে দেন এবং হুমকি দিলে তিনি সরে আসেন।উত্তেজিত যুবক লাগাতার বৃদ্ধের হাত মোচড়ে প্রশ্ন করতে থাকলে তিনি উত্তর দেওয়ারও চেষ্টা করেন। একপর্যায়ে বৃদ্ধের চশমা খুলে যুবক ছুড়ে ফেলে দেন। বৃদ্ধ মাটি থেকে নিজের চশমা তুলতে গেলে তার মাথায় আঘাত করা হয়; পরে তার পিঠেও আঘাত করেন ওই যুবক।স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবকের নাম শাওন মোল্লা। তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। ৫ অগাস্ট সরকার পতনের পর তিনি এলাকায় এসেছেন।এ ব্যাপারে জানতে চাইলে শাওন মোল্লা সাংবাদিকদের বলেন, “কৃতকর্মের জন্য তাকে লাঞ্ছিত করা হয়েছে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST