
নিউজ ডেস্ক : ভাষার মাস ২১ শে ফেব্রুয়ারী বাঙালী জাতির আত্মোত্যাগের মাস। শত ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
পৃথিবীর বুকে একটি মাত্র দেশ বাংলাদেশ মাতৃভাষার অধিকারের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বাঙালী জাতি। এই ইতিহাস পৃথিবীর বুকে এক বিশ্বময়কর ইতিহাস।
তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাষকগোষ্ঠি সর্ব প্রথমে পুর্ব বাংলায় সাহিত্যে ও সংস্কৃতির উপর আঘাত হানে। তারা জানে বাংলা ভাষাকে ধ্বংস করতে পারলে বাঙালী জাতি স্বত্বা হারিয়ে ফেলবে।
তাই উর্দুকে রাষ্ট্র ভাষা করার জন্য পশ্চিম পাকিস্তানের শাষকগোষ্ঠি সরকার সর্ব স্তরে সরকারি প্রতিষ্ঠায় উর্দুকে রাষ্ট্র ভাষা করার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করে।
১৯৪৮ সালে ১১ মার্চ বাঙালী জাতি সর্ব প্রথম ভাষার জন্য রাজপথে নেমে আসেন।তখন পুলিশ লাঠি চার্য করে অনেক ছাত্র সমাজ আহত হয়,,এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেকেই সেদিন বন্দী হন।
১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারী ছাত্র সমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ব বিদ্যালয় হতে প্রাদেশিক আইন পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা দাবি জানালে পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে সেখানে সালাম ,বরকত,রফিক,জাব্বার,নিহত হন।২২জন আহত হয় আরো নাম না জানা অনেকেই। আজ তাদের প্রতি শ্রোদ্ধাভরে স্বরন করি,তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
তাদের আত্মোত্যাগের বলে আমাদের মাতৃভাষার অধিকারের মর্যাদা রক্ষা করে গিয়েছেন।
একুশ আমাদের অহংকার একুশ আমাদের চেতনা একুশ আমাদের শিখায় মাথা নত না করা। একুশ আমাদের শিখায় অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা। একুশ আমাদের শিখায় যে কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তলা।
বাঙালী জাতি বীরের জাতি বিজয়ের জাতি বার বার তা প্রমান রেখেছে বিশ্বের দরবারে।
যেমন ৫২ ভাযা আন্দোলন ,৫৪ যুক্ত ফ্রন্ট ,৫৮ আয়ুবের সামরিক শাসন ,৬২ গনবিরোধী ,৬৬ ছয় দফা ,৬৯ গণআন্দোলন ,৭০ এ নির্বাচন ,৭১ মহান মুক্তিযোদ্ধ।
লেখক পরিচিতঃ
ইকবাল আহমেদ লিটন
সদস্য সচিব ,আয়ারল্যান্ড আওয়ামী ও অভিযোগ বার্তার প্রধান উপদেষ্টা সম্পাদক।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST