বিয়ের আসরে বরকে গণপিটুনি, ৯ লাখ টাকা জরিমানা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ এপ্রিল ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের আসরে বরকে গণপিটুনি, ৯ লাখ টাকা জরিমানা

মির্জাপুর,টাঙ্গাইলঃ

বিয়ে বাড়িতে কনে ও তার পরিবারের সঙ্গে প্রতারণা করার অভিযোগে বরকে গণপিটুনি দিয়ে শরীর থেকে শেরওয়ানি খুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিয়ের পরিবর্তে গ্রাম্য সালিশে কনে ও তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ বরকে ৯ লাখ টাকা জরিমানা করে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। গত বুধবার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়নের কটামারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এলাকাবাসী জানান, বর শরীফ মাহমুদ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। তার পিতার নাম সাইফুল ইসলাম। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে। অপরদিকে কনে শিলা আক্তারের পিতার নাম মো. আশরাফুল ইসলাম আকতার। গ্রামের বাড়ি একই উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কটামারা গ্রামে। এক বছর আগে কনের সঙ্গে ৬ লাখ টাকায় কাবিন হয় বর শরীফ মাহমুদের। এক বছর ধরেই বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন চলে। এ নিয়ে এলাকায় একাধিক সালিশও হয়। শেষ পর্যন্ত এলাকার মাতবরদের অনুরোধে কনের পরিবারকে রাজি করে বিয়ের তারিখ ঠিক হয়।

গত ১ এপ্রিল মঙ্গলবার ছিল গায়ে হলুদ এবং ২ এপ্রিল বুধবার ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। দুপুরে বরপক্ষ আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে হাজির হয়। কিন্তু কনে পক্ষের অভিযোগ, বিয়ে বানচাল করার জন্য চেষ্টা করেন বর শরীফ মাহমুদ। তার দুই বন্ধুকে দিয়ে প্রশাসনের ভয় দেখিয়ে বাল্যবিয়ে বলে প্রচার চালায়। এ নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে হইচই। একপর্যায়ে বরকে গণপিটুনি দিয়ে রশি দিয়ে বেঁধে রাখে। বরের শরীর থেকে শেরওয়ানি খুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বরের সঙ্গে আসা লোকজনদের আটক করে।

এদিকে খবর পেয়ে এলাকার বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে মাতবরগণ সালিশের আয়োজন করে। সালিশে কনের কাবিন বাবত ৬ লাখ টাকা এবং বিয়ের আনুষ্ঠানিকতা বাবদ ৩ লাখ টাকাসহ মোট ৯ লাখ টাকা বরকে জরিমনা করা হয়। পরে টাকা পরিশোধের জন্য কয়েক দিন সময় নিয়ে মুচলেকা দিয়ে বর ও তার পরিবার ছাড়া পান। সালিশে ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান খান আকাশ, বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজাহারুল ইসলাম আজাহার ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বর শরীফ মাহমুদ ও তার পরিবার অভিযোগ অস্বীকার করে বলেছেন, কনেপক্ষ অন্যায়ভাবে ও মিথ্যা অভিযোগ দিয়ে বিয়ে বানচাল করে দিয়েছে। সালিশে তাদের জোরপূর্বক ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন দেওয়ান বলেন,বিয়ে নিয়ে সমস্যা হয়েছিল। ইউপি মেম্বারের উপস্থিতিতে গ্রাম্য সালিশে মাতবরগণ বরপক্ষকে ৯ লাখ টাকা জরিমানা করে ঘটনার মীমাংসা করে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST