বেড়েছে গাড়ির চাপ,গাজীপুরের মহাসড়কে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ মার্চ ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেড়েছে গাড়ির চাপ,গাজীপুরের মহাসড়কে

গাজীপুর প্রতিনিধিঃ

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছে মানুষ, ফলে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এর যানবাহন চলাচলে ধীরগতি হলেও নেই দীর্ঘ যানজট।

পুলিশ বলছে, এবার ঈদে তুলনামূলক বেশি ছুটি থাকায় অধিকাংশ মানুষ বাড়ি যাচ্ছেন। তাই যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ, সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করছে।

শুক্রবার বিকাল পর্যন্ত ৬৬ ভাগ কারখানায় ছুটি হয়েছে। তাই এসব কারখানার শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করেছেন। ফলে শুক্রবার বিকাল থেকেই মহাসড়কে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়।ফলে বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তা চলে মধ্য রাত পর্যন্ত। পরে কিছুটা কমলেও শনিবার ভোর থেকেই আবার সড়কে ভিড় বাড়তে শুরু করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শনিবার সকাল ৭টা থেকে গাজীপুর মহানগরের টঙ্গীর স্টেশনরোড, গাজীপুরা, বড়বাড়ি, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা মোড় ও এর আশপাশের অংশ, তেলিপাড়া এলাকায় সরেজমিনে দেখা গেছে, ঘরমুখো মানুষ ও গাড়ির সংখ্যা বেড়ে গেছে।এসব এলাকায় বাস না পেয়ে অনেক মানুষকে ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপসহ মালবাহী পরিবহনেও চড়তে দেখা গেছে।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র পার্কিং, ইউটার্ন নেওয়া, গাড়ি থামিয়ে লোকজন উঠানোর কারণে মাঝেমধ্যেই জটলা তৈরি হচ্ছে,যানবাহন ধীরে গতিতে চলছে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির সংখ্যা বেড়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় চান্দনা চৌরাস্তা এলাকায় যান চলাচল করছে ধীরগতিতে। একই চিত্র দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার আশোক কুমার পাল বলেন, শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সারাদিন কোথাও কোনো যানজট ছিল না। কারখানা ছুটি হওয়ার পর বিকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষের ভিড় বাড়তে থাকে। যা মধ্যরাতের পর কিছুটা বিরতি দিয়ে এখনো অব্যহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১১

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১২

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৩

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৪

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৬

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৭

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৮

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST