ব্রাহ্মণবাড়িয়া ডাকাতের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কনস্টেবল আহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ জানুয়ারী ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া ডাকাতের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কনস্টেবল আহত

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের দুইজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়কের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায়।

হামলায় আহতরা হলেন—হাফেজ মোহাম্মদ সারোয়ার আলম (২৩) ও মো. ইব্রাহিম খলিল (২২)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ঘটনার দিন ওই দুই কনস্টেবল একটি মাদক মামলার এজাহার বিজয়নগর থানায় নথিভুক্ত করে ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বলেন, “আহত দুই কনস্টেবল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাত দল তাদের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।”

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১০

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১১

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১২

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৩

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৪

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৫

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৬

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৭

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৮

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৯

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

২০

Design & Developed by BD IT HOST