নিউজ এডিটর
১ নভেম্বর ২০২৫, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাষা আন্দোলনে প্রথম শহীদ রফিক উদ্দিন আহমদের ৯৯তম জন্মদিন নিয়ে কিছু কথা

লেখক- ইকবাল আহমেদ লিটন১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল (বর্তমান রফিকনগর) গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল লতিফ ও মাতা রাফিজা খাতুন দম্পতির পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে রফিক ছিলেন বড় সন্তান। রফিকের দাদার নাম মোঃ মকিম উদ্দিন। রফিক ১৯৪৯ সালে উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হয়েছিলেন।রফিকের বাবা আবদুল লতিফ তখন ঢাকায় মুদ্রণব্যবসার সঙ্গে জড়িয়েছেন নিজেকে। আর রফিকের ভগ্নিপতি মোবারক আলী হাজি ওসমান গনি রোডে শুরু করেছেন বই বাঁধাইয়ের কারখানা। রফিক ইতিমধ্যে দেবেন্দ্র কলেজের পাঠ অসম্পূর্ণ রেখে ভর্তি হয়েছেন ঢাকার জগন্নাথ কলেজে। পড়ালেখার পাশাপাশি বাবার প্রেসের কাজ দেখাশোনা করছেন।১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি। সে রাতে রফিক উদ্দিন গিয়েছেন ভগ্নিপতির কারখানায়।শহরজুড়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে —রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আগামীকাল ছাত্ররা ১৪৪ ধারা উপেক্ষা করে জড়ো হবেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আর অন্য সবার মতো রফিকের ভগ্নিপতি মোবারক আলী খানও নিশ্চিত বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। সংশয়ে, শঙ্কায় মোবারক আলী রফিককে মিছিল-মিটিংয়ে যেতে নিষেধ করলেন। মাঝরাতে রফিক ফিরে গেলেন নিজেদের প্রেসে।রফিক উদ্দিনের গ্রামের বাড়ি পারিলের মেয়ে রাহেলা খাতুনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল এবং পরে পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক করা হয়। ২১ শে ফেব্রুয়ারি রফিকের বিয়ের বাজার নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাংলা ভাষাকে পাকিস্থানের রাষ্ট্র ভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের মিছিলে সেদিন যোগ দেন। এতো বড় একটা আন্দোলন থেকে কি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন রফিক? বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-জনতার সম্মিলিত প্রয়াসে ১৪৪ ধারা ভাঙলেন। ফাল্গুনের অপরাহ্নে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হওয়ার পর তিনি অবস্থান নিলেন মেডিকেল কলেজ হোস্টেল ব্যারাকের সামনের রাস্তায়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করল, নিক্ষেপ করল টিয়ার গ্যাস, মিছিল ছত্রভঙ্গ করার জন্য নির্বিচারে গুলিবর্ষণ শুরু করল। তপ্ত, তিক্ত সেই গুলি রফিক উদ্দিন আহমদের মাথার খুলি উড়িযে দেয়, বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনে তিনিই প্রথম গুলিবিদ্ধ হন। ফলে সিংগাইরের কৃতিসন্তান রফিক উদ্দিন ভাষার জন্য প্রথম শহীদের মর্যাদা লাভ করেন।মেডিকেল হোস্টেলের ১৭ নম্বর রুমের পূর্বদিকে তার লাশ পড়ে ছিল। ছয় সাত জন আন্দোলনকর্মী তার লাশ এনাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন। তাদের মাঝে ডাঃ মশাররফুর রহমান খান রফিকের গুলিতে ছিটকে পড়া মগজ হাতে করে নিয়ে যান। পাকিস্থান শাসক তাকে শহীদ করেও ক্ষান্ত হয়নি। তাঁর লাশ সেখান থেকে নিয়ে পুলিশ লুকিয়ে রাখে, পরে তার মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। শহীদদের লাশ নিযে বড় ধরনের আন্দোলন হতে পারে এই ভয়ে পাকিস্তান সরকার শহীদ রফিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর না করে সেদিন রাত ৩টায় সামরিক বাহিনীর প্রহরায় তড়িঘড়ি করে ঢাকার আজিমপুর কবরস্থানে শহীদ রফিককে সমাহিত করা হয়।রাষ্ট্রভাষা আন্দোলনে রফিক উদ্দিনের আত্মত্যাগের জন্য ২০০০ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করে। এছাড়া তার গ্রামের নাম পরিবর্তন করে রফিকনগর করা হয়। সিংগাইর ও মানিকগঞ্জে রয়েছে তাঁর নামে সড়ক। হেমায়েতপুর-সিংগাইরের ধলেশ্বরী নদীর উপর শহীদ রফিক সেতু নির্মিত হয়েছে। এবং গ্রামে তার নামে ‘ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি প্রাতিষ্ঠানিক ভবনের নাম ‘ভাষাশহীদ রফিক ভবন’ নামকরণ করা হয়। লেখক – ইকবাল আহমেদ লিটন উপদেষ্টা সম্পাদক দৈনিক অভিযোগ বার্তা
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

২

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৩

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৫

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৬

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৭

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৮

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৯

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST