ভোলায় গ্যাস,ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজের দাবিতে সমাবেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ এপ্রিল ২০২৫, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় গ্যাস,ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজের দাবিতে সমাবেশ

জামাল খান,জেলা প্রতিনিধি

ভোলায় প্রাপ্ত গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে দেওয়া, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশ করেছেন জেলার সাধারণ মানুষ।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ‘আগামীর ভোলা’র মুখপাত্র মীর মোহাম্মদ জসিম উদ্দিন।
তিনি বলেন, ভোলার গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে সরবরাহ, ভোলাসহ দক্ষিণাঞ্চলে গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন করা হবে।

জসিমউদ্দিন বলেন, কর্মসূচির মধ্যে ২৭ এপ্রিল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আমরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হব। দরকার হলে প্রত্যেক উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। দাবি আদায় না হলে আমরা ভোলাবাসীকে সঙ্গে নিয়ে ভোলা স্ট্রাইক করে দেব। ভোলা থেকে কোনো কিছু বাইরে যাবে না। এরপরেও যদি দাবি মানা না হয়, ভোলা থেকে কর প্রদান বন্ধ করে দেব। সরকার যদি এর জন্য কোনো অ্যাকশনে যায়, ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়া হবে।

সমাবেশে বদ্বীপ ফোরামের নির্বাহী পরিচালক মীর মোশারেফ হোসেন অমী, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, নারী নেত্রী খালেদা খানম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার সভাপতি মো. জামাল হোসেন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাহিমসহ বিএনপি, জামায়াতে ইসলামী, বিজেপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতা-কর্মী, শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ভোলায় যে তিন দাবিতে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছেন, সেই দাবিগুলো যৌক্তিক এবং জনসম্পৃক্ত উল্লেখ করে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, এসব দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১০

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৩

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৪

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৫

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৬

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৭

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৮

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST