ভোলায় পাওনা টাকা কে কেন্দ্র করে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ এপ্রিল ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় পাওনা টাকা কে কেন্দ্র করে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ

জামাল খান,জেলা সংবাদদাতা-

ভোলায় পাওনা টাকা কে কেন্দ্র করে মোহাম্মদ শাহজাহান মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সিরাজের বিরুদ্ধে । আজ সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার চর আনন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওই এলাকায় শাহাজাহানের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শাহজাহানের পরিবাবের লোকজনদের অভিযোগ ,অভিযুক্ত সিরাজের কাছ থেকে ৪ লক্ষ টাকা ধার নেয় মৃত শাহজাহান। এর মধ্যে ১ লক্ষ টাকা ফেরতও দেয়া হয়। বাকী টাকা কোরবানি ঈদের পর ফেরত দেয়ার কথা। তবে টাকা ফেরত দেয়ার সময় শেষ না হওয়ার আগেই গতকাল সোমবার রাতে মৃত শাহজাহানের বেশ কয়েকটি দোকানে তালা মারে পাওনাদার সিরাজ। এমন খবর শুনে মৃত শাহজাহান ও তার পরিবারের লোকজন ছুটে আসলে সেখানে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায়ে মৃত শাহজাহানকে কিল-ঘুষি মারলে সেখানেই অসুস্থ হয়ে পরেন শাহজাহান। পরে ভোলা সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ বিষয়ে পুলিশের সার্কেল এসপি রিপন চন্দ্র শীল বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি মৃত শাহজাহান আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলো। ওই ঘটনায় কথা কাটাকাটির এ পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে লোকজন তাকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে অভিযোগ আসলে এটি সাধারন মৃত্যু নাকি হত্যা তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১০

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১১

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১২

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৩

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৫

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৬

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৭

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৮

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৯

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

২০

Design & Developed by BD IT HOST