ভোলার কারাগারে কুমিল্লার মাদক ব্যবসায়ির মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ এপ্রিল ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার কারাগারে কুমিল্লার মাদক ব্যবসায়ির মৃত্যু

জামাল খান,জেলা প্রতিনিধিঃ

ভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে শফিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে  চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।চিকিৎসক বলেন, সকাল ১১টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে তাঁকে হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালের দিকে ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকা থেকে মো. শফিউল আলম শফিসহ দুজনকে গাঁজাসহ আটক করে। আটক অপর ব্যক্তি হলেন বদিউল আলম বদিশা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই দিন সন্ধ্যার দিকে তাঁদের ভোলা জেলা কারাগারে নেওয়া হয়।

ভোলা জেলা কারাগারের সুপার মো. শওকত হোসেন মিয়া জানান, সকালের দিকে শফিউল আলম শফি নামের কয়েদি বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। মৃত কয়েদি শফি কুমিল্লার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে। তাঁকে মাদক মামলায় গতকাল কারাগারে নিয়ে আসা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১০

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১১

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১২

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৩

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৫

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৬

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৭

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৮

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৯

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

২০

Design & Developed by BD IT HOST