নিউজ এডিটর
২০ জানুয়ারী ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাটি খুঁড়ে খুঁজছেন আলু কুড়ানি মা

বদরগঞ্জ প্রতিনিধি,হাবিবুর রহমান হানিফ বকশী: রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আইরমারী এলাকার বারোঘরিয়া গ্রামের বিধবা জাহেদা বেগম(৭০)। স্বামী সাইদুল ইসলাম স্বাধীনতার পরপরই মারা গেছেন। এক মেয়ে ও দু’ছেলেকে নিয়ে ছিল তার সংসার জীবন। স্বামীর মৃত্যুর পর অভাবী সংসারের চাহিদা মেটাতে তিনি কখনো করেছেন কৃষি শ্রমিকের কাজ। কখনোবা করেছেন ঝিয়ের কাজ। অভাব-অনটনের সংসারে খেয়ে না খেয়ে সন্তানরা তবুও বেড়ে উঠছিল। কিন্তু মাত্র ৯ বছর বয়সে বড়ছেলে সাহাবুল ইসলাম বাড়ি থেকে রাস্তায় বের হলে একটি আখ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। মেয়ে বুলবুলি বড় হলে প্রতিবেশী এক রিকশা চালকের সাথে তার বিয়ে দেয়া হয়। এরপর তিনি স্বপ্ন দেখেন ছোটছেলে সাইফুল ইসলামকে নিয়ে। সাইফুল ইসলামও জীবিকার তাগিদে বেছে নেন রিকশাচালকের পেশা। তিনিও একসময় বিয়েশাদী করে সংসার পাতেন। কিন্তু চার বছর আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা নানা পরীক্ষার পর নিশ্চিত হন তার দু’টি কিডনিই নষ্ট হয়েছে। অথার্ভাবে চিকিৎসা না হওয়ায় বর্তমানে তিনি শয্যাশায়ী। তার মুখে দু’মুঠো অন্ন যোগাতে তার স্ত্রী করছেন কৃষি শ্রমিকের কাজ। আর বৃদ্ধা মা বিভিন্ন আলুক্ষেতের মাটি সরিয়ে আলুর সন্ধান করছেন। সারাদিন মাটি খুঁড়ে যে আলু পান তা’ বাজারে বিক্রি করে নিজের অন্ন যোগান দেন। আর বয়স্ক ভাতার টাকা ব্যয় করেন ছেলের সামান্য ওষুধে। রোববার(১৯ জানুয়ারি) সকালে গোপালুপুর ইউনিয়নের জমিদারবাড়ি এলাকার একটি আলুক্ষেতে তার সাথে কথা হয়। তিনি আরো বলেন, অনেক কষ্ট করে ছেলেমেয়েদের বড় করেছি। মেয়ের বিয়ে দিয়েছি, ছেলেরও বিয়ে দিয়েছে। ছেলে জায়গায় গিয়ে রিক্সা চালাতে। কষ্ট হওয়ার পর থেকে তার বউ মানুষের বাড়িতে ও কৃষি জমিতে কাজ করছে। আমরা বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে। জমিটিতে আলু তোলা হয়েছে। এখন মাটি খুঁড়ে খুঁড়ে আলু খুঁজছি। কেজি খানিক আলু পেয়েছি। আজকে এতেই হয়ে যাবে। কাল কি হবে জানিনা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১১

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১২

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৩

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৪

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১৫

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১৬

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৭

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৮

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৯

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST