মানিকগঞ্জে আওয়ামী লীগের নেতা আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ অক্টোবর ২০২৪, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে আওয়ামী লীগের নেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পুরান বাজার বণিক সমিতির সভাপতি ব্যবসায়ী আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল রোববার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের পোড়রা এলাকায় আশা টাওয়ারের অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস সালামের বিরুদ্ধে সদর থানায় গত ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকেলে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাঁদের সহযোগী সংগঠনের নেতারা। এ ঘটনায় জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুরাদ হোসেন গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ৯১ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। ওই মামলায় আওয়ামী লীগের নেতা আব্দুস সালাম ৭২ নম্বর আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, আব্দুস সালামের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১০

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১১

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১২

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

১৩

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

১৪

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

১৫

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

১৬

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

১৭

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১৮

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১৯

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

২০

Design & Developed by BD IT HOST