মানিকগঞ্জে প্রেম ঘটিত কারণে প্রাণ হারালো স্কুল শিক্ষার্থী,আটক-৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ অক্টোবর ২০২৫, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে প্রেম ঘটিত কারণে প্রাণ হারালো স্কুল শিক্ষার্থী,আটক-৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে লক্ষ্মী পূজার মেলা দেখতে গিয়ে প্রাণ হারাল নবম শ্রেণির ছাত্র আবদুল্লাহ ওরফে রাব্বি (১৫)।
শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে,এ ঘটনায় রাতুলের পিতা মোঃ সেলিমসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।নিহত রাব্বি সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামের সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে রাব্বি বন্ধুদের সঙ্গে পুটাইল এলাকায় অনুষ্ঠিত লক্ষ্মী পূজার মেলা দেখতে যায়। মেলার প্রবেশদ্বারের কাছে পৌঁছালে পুটাইল গ্ৰামের রাতুল কয়েকজন বন্ধু মিলে হঠাৎ তার উপর হামলা চালায়। একপর্যায়ে ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাব্বি।

রাতুলের পিতা মোঃ সেলিম ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত পৌনে এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “কি কারনে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১০

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৩

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৪

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৫

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৬

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৭

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৮

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৯

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

২০

Design & Developed by BD IT HOST