নিউজ এডিটর
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

অভিযোগ বার্তা ডেস্কঃ“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।২৭ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্ব নাথ বনিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।আলোচনায় বক্তারা বলেন, মানিকগঞ্জের পর্যটন খাতকে ঘিরে বিরাট সম্ভাবনা রয়েছে। পদ্মা, ধলেশ্বরী ও যমুনার মতো নদীঘেরা এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিসৌধ ও গ্রামীণ ঐতিহ্য পর্যটকদের কাছে অনন্য আকর্ষণ হতে পারে। তবে পর্যটন খাতকে এগিয়ে নিতে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ সহজীকরণ, নিরাপত্তা ও প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে।বক্তারা আরও বলেন, স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে এলে এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ নেয়া হলে মানিকগঞ্জ শুধু দেশি নয়, বিদেশি পর্যটকদের কাছেও একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠতে পারে। বিশেষ করে ধলেশ্বরীর চরাঞ্চল, পদ্মার শস্যভাণ্ডার, ঐতিহ্যবাহী কুটিরশিল্প, খেজুরগুড়, মিনি কক্সবাজার খ্যাত পদ্মার তীর এবং কালীগঙ্গার পাড়ে পর্যটনে নতুন দিগন্ত খুলতে পারে। এ আয়োজনে অংশগ্রহণকারীরা আগামী দিনে মানিকগঞ্জ দেশের অন্যতম পর্যটনকেন্দ্রিক জেলা হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST