
মানিকগঞ্জে ২০২৪এর জুলাই বিপ্লবে ৫ই আগষ্ট পুলিশের গুলিতে শিবালয়ের পাটুরিয়া ঘাটে শহীদ রফিকের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মধ্যে দিয়ে মানিকগঞ্জে শুরু হয়েছে জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন।সকার ৯টায় জেলা প্রশাসক যুগ্ন ড.মানোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার ইয়াছমিন খাতুন শহীদ রফিকের বাবা মোঃ রহিজ উদ্দিনকে সাথে নিয়ে শহীদ রফিকের কবর জিয়ারত করেন।পরে শহীদ রফিকের করবে পুষ্পস্তবক অর্পণ করেন।এর পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলামের নেতৃত্বে মানিকগঞ্জের সাংবাদিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এসয় বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা, টিআর ইউ,বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।এসময় পাওযার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম,সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার আলম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বিএনপির জেলা আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন,জামায়াতে ইসলামীর থানা আমীর হাতেম আলী, টিআরইউ সেক্রেটারী বিএম খোরশেদ প্রমুখ।
বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে ”জুলাই গনঅভ্যুত্থান দিবস” ুউপলক্ষে”জুলাই শহিদ পরিবারের সম্মিলন “অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমীতে।এ অনুষ্ঠানে শহীদ রফিকের বাবা রহিজ উদ্দিন,শহীদ সায়েদ মাহমুদের বাবা বাহাদুর খান, শহীদ মহিউদ্দিনের মা তাসলিমা খাতুন, শহীদ আফিকুল ইসলাম সাদের ছোট ভাই সাদিকুল ইসলাম, শহীদ সাফিক উদ্দিনের পিতা নাসির উদ্দীদির বক্তব্য রাখেন।
শহীদ পরিবারের পক্ষ হতে দ্রুত শহীদদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করা হয়।শহীদ রফিককে হত্যাকারী পুলিশ সদস্যদের এখনও গ্রেফতার করা হয়নি কেন?এ প্রশ্ন তুলেন শহীদ রফিকের বাবা।অন্য শহীদদের বাবা-,মাযেরাও হত্যাকারীদের বিচার দাবি করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)আতিকুল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক(,রাজস্ব) মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলনা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, জেলা আমীর হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম, জুলাই যোদ্ধা হাসনাহেনা প্রমুখ।
জেলা প্রশাসনের পক্ষ হতে শহীদদের কবর জিয়ারত করা হয় এবং দোয়া ও মোনাজাত করা হয়। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের জন্যে দোয়া করা হয়।জেলা বিএনপির আহবায়ক আফরোজ খান রিতার নেতৃত্বে সাটুরিয়া সহ বেশ কয়েক স্থানে জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা জামায়াতে পক্ষ হতে বিকাল ৩টায় বাসস্ট্যান্ডে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে সমাবেশ ও বিকার সাড়ে ৪টায় গণমিছিল অনুষ্ঠিত হবে।পুরো জেলায় পালিত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থান দিবস।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST