নিউজ এডিটর
৬ মে ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার নয় মাস পর ৩৫ জনকে আসামি করে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলার ঘটনার নয় মাস পর ৩৫ জনকে আসামি করে আদালতে আরো একটি মামলা হয়েছে।আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরমান হোসেন (১৮) সদর থানার আমলি আদালতে এ মামলা করেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, সৈরাচারী আওয়ামীলীগ সরকার কোটা বহাল করায় সারা দেশে এর বিরুদ্ধে ন্যায্য আন্দোলন গড়ে উঠলে বাদী ঘটনার দিন দেবেন্দ্র কলেজ হতে চাকুরীতে বৈষম্যমূলক উদ্দেশ্যে মিছিল নিয়ে বাসষ্ট্যান্ড যাওয়ার পথে লক্ষ্য করে আওয়ামীলীগের শতাধিক কর্মী বেআইনী ভাবে খালপাড়ের উত্তর পাশে রামদা, হকিস্টিক, এস.এস.পাইপ নিয়ে অবস্থান করে আছে। বাদীদের মিছিল খালপাড় ব্রীজের উপরে পৌছাইলে বেআইনী ভাবে গতিরোধ করতঃ ভীতি সঞ্চারের জন্য মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশারের উপস্থিতিতে ও অংশগ্রহণে আওয়ামী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা হাতে থাকা ককটেল বিস্ফোরন ঘটায়। বিস্ফোরনের ফলে মিছিলের সবাই দৌড়াইয়া যাওয়ার সময় রামদা দিয়া বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর কোপ দিলে বাম পায়ের বাটি কাটিয়া ভাগ হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে বাদী মাটিতে পড়িয়া গেলে সন্ত্রাসী বাহিনীর হাতে থাকা এস.এস.পাইপ দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর বারি দিলে মাথায় দুই স্থানে গুরুতর কাটা জখম হয়। এরপরও হত্যা নিশ্চিত করতে বাঁশের লাঠি দিয়ে মাথা বরাবর এলোপথারি বাড়ি দিলে ডান চোখের উপরে রক্তাক্ত কাটা জখম হয়। আসামীরা শরীরে উপর্যুপরি কিলঘুষি, লাখি দিয়া নীলা ফুলা জখম করে। পরবর্তীতে অন্যান্য লোকজন চলিয়া আসিলে বাদীকে উদ্ধার করিয়া নিয়া যাওয়ার সময় সন্ত্রাসীরা বলতে থাকে- তোকে আবার পেলে জানে মেরে ফেলবো। পরবর্তীতে বাদীকে অন্যান্য ছাত্ররা উদ্ধার করিয়া মুন্নু মেডিকেল কলেজের কলেজের জরুরী বিভাগে চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে আরো দীর্ঘদিন মুন্নু মেডিকেল কলেজে ভর্তি থেকে পায়ে অস্ত্রপাচার করিয়া বাদী চিকিৎসা গ্রহণ করে। দীর্ঘদিন থানায় মামলা করার চেষ্টা করার পরও মামলা রুজু না করায় বাদী আদালতে মামলা দায়ের করেন।এই মামলায় অন্যান্য আসামিরা হলেন, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রানা, কাজী রাজু আহমেদ বুলবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ আব্বাস, জাগির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সুভাষ সরকার, নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদি সুহাস, পুটাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিদুর রহমানসহ অন্যান্যরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST