
জেলা প্রতিনিধি,মানিকগঞ্জঃমানিকগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ৫০ বছরের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজ্জাক শেখ শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের বাসিন্দা।মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজ্জাক ২০২৩ সালের ১৫ জানুয়ারি শিশুটিকে এক ফসলের মাঠে ধর্ষণ করেন। পরে শিশুটি বাসায় ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুর বাবা ঘটনা জেনে পরদিন রাজ্জাককে আসামি করে শিবালয় থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় ১৪ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন।এসময় মামলার সরকারপক্ষের আইনজীবী ছিলেন এপিপি হুমায়ন কবির। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী শিপ্রা রানি জানিয়েছেন, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST