মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ জুলাই ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

এক-এগারোর ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জুলাই মাসে গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন হয়েছে—এমন অভিযোগ এনে জামায়াত-শিবিরকে এর দায় গ্রহণের আহ্বান জানিয়েছে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের খোন্দকার দেলোয়ার হোসেন ‘ল’ কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খালপাড় শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান, জেলা আহ্বায়ক মো. জিন্নাহ খান জিন্নাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব মো. রকিবুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী।

জেলা আহ্বায়ক জিন্নাহ খান বলেন, “২০০৭ সালের ১/১১ ও পরবর্তী রাজনৈতিক ইঞ্জিনিয়ারিংয়ে জামায়াত-শিবিরের সক্রিয় ভূমিকা ছিল। জুলাইয়ের ষড়যন্ত্র তারই ধারাবাহিক অংশ। এসব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে হবে।”

কেন্দ্রীয় নেতা জসিম হাওলাদার বলেন, “গত বছরের জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী বিপ্লবে সাধারণ মানুষ ও বিভিন্ন ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। এখন কিছু চক্র অপপ্রচার ও মব তৈরি করে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাইছে, তাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল যথেষ্ট প্রস্তুত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১০

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১২

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৩

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৪

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৫

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৬

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৭

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৮

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৯

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

২০

Design & Developed by BD IT HOST