মানিকগঞ্জ পৌরসভার প্রকৌশলীর ঘুষ গ্রহণের অভিযোগ,রেস্টুরেন্টে বসে টাকা গুনার ছবি ভাইরাল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ ডিসেম্বর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ পৌরসভার প্রকৌশলীর ঘুষ গ্রহণের অভিযোগ,রেস্টুরেন্টে বসে টাকা গুনার ছবি ভাইরাল

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি পৌরসভাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ছবিগুলোতে তাকে রেস্টুরেন্টে বসে টাকা গুনতে দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনরা। এসব ছবি ঘিরে জনমহলে নানা গুঞ্জন ও সমালোচনা চলছে।

এদিকে, পৌরসভার একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে দাবি করেছে—প্রকৌশলী শাহাদাৎ হোসেন ঘুষ ছাড়া কোনো ফাইল নড়াচড়া করেন না। এমনকি নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন হলেও বিভিন্ন অজুহাতে ঠিকাদারদের হয়রানি করা হয় বলেও অভিযোগ করেছে তারা। অভিযোগকারীরা তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিগুলো ভিত্তিহীন, এগুলো এআই-জেনারেটেড হতে পারে বা ব্যক্তিগত পারিবারিক লেনদেনের কোনো মুহূর্ত। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো সত্য নয়, যথাযথভাবে তা খারিজও করা হয়েছে।”

মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে প্রাথমিক যাচাই-বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মাঝেও চলছে ব্যাপক আলোচনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১০

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৩

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৪

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৫

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৬

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৭

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৮

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৯

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

২০

Design & Developed by BD IT HOST