মেয়ে পালিয়েছে প্রেমিকের সাথে পুলিশ আটক করলো বাবাকে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ অগাস্ট ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়ে পালিয়েছে প্রেমিকের সাথে পুলিশ আটক করলো বাবাকে

অভিযোগ বার্তা ডেস্কাঃ

মানিকগঞ্জে এক স্কুলছাত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর ‘অপহরণ’ মামলা দায়েরের ঘটনায় প্রেমিকের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও স্থানীয়দের দাবি, এটি আদতে অপহরণ নয়; প্রেমঘটিত সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরী নিজে থেকেই ছেলেটির সঙ্গে পালিয়ে গেছে।

শনিবার (২ আগস্ট) দুপুর দুইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকা থেকে প্রেমিক রায়হান হাবিবের (১৯) বাবা মো. শহিদুল্লাহ (৪৩)–কে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ছাত্রীর বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম বিশ্বাস মানিকগঞ্জ থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, তার মেয়ে (১৪) মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। তাকে জোর করে সিএনজিতে তুলে অপহরণ করে রায়হান ও তার সহযোগীরা।

রফিকুল ইসলামের দাবি, তার মেয়েকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল রায়হান। তিনি রায়হানের বাবার কাছে বিচার চাইলে শহিদুল্লাহ উল্টো তার নাবালিকা মেয়েকে ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন।

তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ভিন্ন। তারা জানান, মেয়েটি ও ছেলেটির মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এর আগেও মেয়েটি নিজ ইচ্ছায় তিন বার রায়হানের বাড়িতে গিয়ে উঠেছিল। পরে তিন বারই শহিদুল্লাহ নিজে মেয়েটিকে তার বাবার বাড়িতে পৌঁছে দেন।

শহিদুল্লাহর পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয় বলেন, “রায়হান ও ওই মেয়ে একে অপরকে ভালোবাসতো। আগেও মেয়েটি কয়েকবার আমাদের বাড়িতে এসেছে। শহিদুল্লাহ নিজেই তখন মেয়েটিকে বাবার কাছে দিয়ে আসে। এবার তারা নিজেরাই পালিয়ে গেছে। অথচ শহিদুল্লাহকে ধরে নিয়ে জেলে দেওয়া হলো!”

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “মেয়েটির বাবা অপহরণ মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং শহিদুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১০

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১২

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৩

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৪

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৫

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৬

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৭

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৮

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৯

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

২০

Design & Developed by BD IT HOST