মোল্লাহাটে দশ কেজি গাঁজাসহ ৫ যুবক-যুব‌তী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২ মার্চ ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে দশ কেজি গাঁজাসহ ৫ যুবক-যুব‌তী আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে ১০কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার ভোররাত ৪টার দিকে থানার অদুরে গাড়ফা নিলের মাঠ সংলগ্ন পাকা সড়ক থেকে এ গাঁজাসহ মাদক কারবারিদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ০১। ইলিয়াস কাঞ্চন ওরফে তারেক (২১) ও তার স্ত্রী ০২। সুমাইয়া আক্তার (১৯), তারেকের পিতার নাম আব্দুল কাদের, গ্রাম-দুতিয়ার দিঘীরপাড়, থানা কুমিল্লা কোতোয়ালি, জেলা কুমিল্লা, সুমাইয়ার পিতার নাম (মৃত) নাসির উদ্দিন,  ০৩। শিহাব উদ্দিন ওরফে রেজবুল (৪৮), পিতা সাহেব আলী ফকির, গ্রাম গাড়ফা চরপাড়া, ০৪। শিকদার তরিকুল ইসলাম পান্নূ (৪০), ও তার স্ত্রী তানিয়া বেগম (৩২), উভয় গ্রাম গাড়ফা, থানা মোল্লাহাট, জেলা বাগেরহাট। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, বেশকিছু দিন ধরে ইলিয়াস কাঞ্চন ওরফে তারেক ও তার স্ত্রী সুমাইয়া আক্তার অত্যন্ত কৌশলে মোল্লাহাটে মাদক কারবারিদের কাছে গাঁজা (মাদক দ্রব্য) সরবরাহ করে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাত ৪টার দিকে মোল্লাহাটের গাড়ফা গ্রামের মাদক কারবারি শিহাব উদ্দিন ওরফে রেজবুল, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম পান্নু ও তার স্ত্রী তানিয়া বেগমের কাছে ১০কেজি গাঁজা সরবরাহ করছিল। এমন সময় থানা পুলিশ তাদের আটক করে। আটককৃত মাদক কারবারি দুই দম্পতিসহ ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক বুধবার বিকাল ৩টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১০

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১১

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১২

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৪

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৫

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১৬

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৭

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৯

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST