ময়মনসিংহে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত জেলার বিভিন্ন ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চারটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেবে- সাঁতার, ফুটবল, কাবাডি ও দাবা (ছাত্র-ছাত্রী উভয় বিভাগেই)। প্রতিযোগিতার ভেন্যুগুলোর মধ্যে রয়েছে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠ, ময়মনসিংহ স্টেডিয়াম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল হলরুম এবং ময়মনসিংহ সুইমিং পুল।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সৃজনশীল কাজে সম্পৃক্ত করবে।

সভায় সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য মাঠ ও ভেন্যু প্রস্তুতকরণ, নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব বণ্টন এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১০

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১২

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৩

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১৪

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৫

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৭

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৮

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST