ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ দুপুরে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর প্রচার কৌশল সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা।

সভায় জানানো হয়, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ বছরও সারাদেশে প্রতিযোগিতার বাছাই কার্যক্রম ও সম্প্রচারের মাধ্যমে শিশু-কিশোরদের গান, আবৃত্তি, নৃত্য, অভিনয়সহ নানা শিল্পকলার বিকাশে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন কুঁড়ি শুধু একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি চর্চা ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার এক মহৎ উদ্যোগ। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এই আয়োজনকে আরও বর্ণিল করবে।

সভায় প্রচারণার বিভিন্ন কৌশল বিদ্যালয়ে প্রচার, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম জোরদারের কথা বলা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ‘নতুন কুঁড়ি-২০২৫’ এ অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১০

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১১

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১২

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৩

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৪

হালদার সাত কিলোমিটার খনন

১৫

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৮

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৯

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

২০

Design & Developed by BD IT HOST