admin
২২ অগাস্ট ২০২৪, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক মামলায় আসামি সাংবাদিক সাকী

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে :সিলেটে রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে। গতকাল বৃহস্পতিবার সিলেটের আদালতে এ মামলা দায়ের করেন ছাত্রদল নামধারী ব্যক্তি খোরশেদ আলম। তবে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন; খোরশেদ আলম নামের কোনো দলীয় কর্মীকে তিনি চিনেন না। আদালত সূত্র জানিয়েছে; গত ৩রা আগষ্ট নগরের এয়ারপোর্ট থানার আম্বরখানা বড়বাজার গলির মুখে এলাকায় কোটা বিরোধী আন্দোলনে চলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় খোরশেদ আলম সংক্ষুব্ধ হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরকে। এছাড়া- সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। মামলার মোট আসামি ৪৭ জন। মামলার ৩৪ নম্বর আসামি হিসেবে সাংবাদিক সাকী’র নাম উল্লেখ করা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাঈদ, রুবেল মিয়া সহ ৮ জন। সাংবাদিক সাকী জানিয়েছেন- এ ঘটনা সর্ম্পকে আমি অবগত নয়। মামলার বাদিকে আমি চিনি না, আর বাদিও আমাকে চিনেন না বলে জানিয়েছেন। আমাকে ব্যক্তি আক্রোশ থেকে সাক্ষীদের মধ্যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামি করেছেন। যেহেতু মামলার এজাহারে লিখা রয়েছে তাদের উপর হামলা করেছে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। কিন্তু আমি তো ওই তালিকায় পড়ি না। এ ব্যাপারে নগরের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাদিকুর রহমান সাদিক জানিয়েছেন- এ মামলা দায়েরে ওয়ার্ড বিএনপি’র কেউ সম্পৃক্ত নয়। আমরা মামলা সম্পর্কে জানি না। মামলার বাদিকে আমি চিনি না। তিনি বলেন- এ মামলায় বিএনপি’র কর্মীদের আসামি করা হয়েছে। বিষয়টি নগর বিএনপি’র নেতৃবৃন্দকে জানানো হয়েছে বলে জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

২

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৩

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৫

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৬

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৭

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৮

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৯

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST