রাজবাড়ীতে একাধিক মিথ্যা মামলায় ব্যবসায়ী নাসির দিশেহারা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ মে ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে একাধিক মিথ্যা মামলায় ব্যবসায়ী নাসির দিশেহারা

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলা বাণীবহ ইউনিয়নের মহিষবাথান গ্রামের মৃত শহীদুল্লাহ মিয়ার ছেলে ব্যবসাহী মোঃ নাসির মিয়া দীর্ঘদিন যাবত সুনাম এর সঙ্গে ব্যবসা করে আসছে, বাণীবহ বাজারে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেফালী আক্তার এর প্রভাব বিস্তার করে তার ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখলে নিতে পাঁয়তারা করে আসছিল চেয়ারম্যানের ভাতিজা সুলতান মিয়ার ছেলে মোঃ আরিফুল ইসলাম দোকান দখলে নিতে ব্যর্থ হয়ে , ব্যবসায়ী নাসিরের বিরুদ্ধে দেয়া হয় মিথ্যা বানোয়াট হয়রানি মূলক একাধিক মামলা , ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ ইং রাজবাড়ী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে ৩৪১ /৩২৩ /৩৮৫ /৩৮৬ /৫০৬ ধারায় একটি মিথ্যা বানোয়াট হয়রানি মূলক মামলা দায়ের করে মোঃ আরিফুল ইসলাম, অভিযোগ ভুক্তভোগী নাসির মিয়া সহ সাক্ষী গণের। এ বিষয়ে মামলায় উল্লেখিত ঘটনা স্থলের চা বিক্রেতা দোকান মালিক মান্নান মিয়া বলেন হামলা ও মারামারি এবং চাঁদাবাজির বিষয়ের মত কোন ঘটনা আমার দোকানের সামনে ঘটে নাই বলে জানান চা বিক্রেতা মান্নান, এরকম কোন ঘটনার বিষয়ে কিছুই জানেন না তিনি ।

মামলায় উল্লিখিত সাক্ষী আক্তারুজ্জামান মিয়া জানান হামলা ও চাঁদা চাওয়ার বিষয়ে কিছুই জানা নাই আমার , এরকম কোন ঘটনা বাণীবহ বাজারে ঘটেছে বলে কারো নিকট হতে শুনতেও পারেন নাই বলে মন্তব্য করেন আক্তারুজ্জামান মিয়া ।

মামলার অপর সাক্ষী ইকবাল ভূঁইয়া বলেন এই মামলায় আমাকে সাক্ষী করা হয়েছে এই বিষয়ে আমি কিছুই জানি না এবং দীর্ঘদিন যাবত এরকম কোন ঘটনা বাজারে কখনো শুনতে পাই নাই, আমাকে, কে, বা,কার এই মামলায় সাক্ষী করেছে আমি নিজেও জানিনা।বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ মোরশেদ আলম বলেন আরিফুল ইসলাম বাজার ব্যবসায়ী দাবি করলেও তার কথাটি ভিত্তিহীন,আরিফুল ইসলাম কখনো বাণীবহ বাজার ব্যবসায়ী ছিলেন না , আরিফুল ইসলাম এর কাকী আওয়ামী লীগ সমর্থিত বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন দলীয় পুভাব বিস্তার করে আরিফুল ইসলাম বাজার পরিষদের ভৌটার হয়েছিলেন একবার, অতীতে কখনো সে এই বাজারের ব্যবসায়ী ছিলেন না, বর্তমানেও তিনি ব্যবসা করেন না , তাদের পারিবারিক ওয়ারিশ সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব রয়েছে বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা ।

বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক বলেন এই বাজারে কোন রকম চাঁদাবাজি হওয়ার সুযোগ নেই , কখনো যদি চাঁদাবাজি হতো ব্যবসাহী পরিষদের নজরে অবশ্যই আসতো,এরকম কোন ঘটনা এই বাজারে ঘটে নাই ।

বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি এই প্রতিবেদক কে জানান দীর্ঘ ৩০ বছরের মধ্যে এই বাজারে চাঁদাবাজির মত কোন ঘটনা ঘটে নাই , এরকম কোন ঘটনা ঘটলে আমরা অবগত থাকতাম , আরিফুলের অভিযোগ উদ্দেশ্য মূলক ভিত্তিহীন বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা ।

চাঁদাবাজির বিষয়ে অনুসন্ধানে এই প্রতিবেদক যায় বাণীবহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে , সেখানে গিয়ে চেয়ারম্যানের কক্ষটি তালাবদ্ধ দেখা যায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ এর নিকট চেয়ারম্যানের বিষয়ে জানতে চাইলে সৈয়দ মেহেদী মাসুদ বলেন ১০ দিন যাবত চেয়ারম্যান মহোদয় কার্যালয়ে আসেন না ।

এই প্রতিবেদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তার বাড়িতে জান, চেয়ারম্যানের বাড়ি হইতে একাধিক ব্যক্তি জানান, চেয়ারম্যান বাড়িতে নেই শেফালী আক্তার এর মুঠোফোনের এই নাম্বারে ০১৭১৪৮১৬৫৪০একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

এসময় সাক্ষাৎ হয় মামলার বাদি আরিফুল ইসলামের সঙ্গে তিনি জানান নাসির মিয়ার সঙ্গে আমার জায়গা জমি নিয়ে ঝামেলা রয়েছে, সেই সূত্র পাত ধরে নাসির আরিফুলের নিকট পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে , আরিফুলের নিকট জানতে চাওয়া হয়,চাঁদা চাওয়ার সাক্ষী প্রমান রয়েছে কিনা, আরিফুল ইসলাম সত উত্তর দিতে ব্যর্থ হয়ে আরিফুল ইসলাম বলেন জীবন বাঁচানোর স্বার্থে তিনি মামলা করেছে , আরিফুল ইসলাম ও নাসির মিয়া আপন চাচাতো ভাই বলে জানা যায়।

বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ ও মামলায় উল্লিখিত সাক্ষীগণ সহ এলাকাবাসী মন্তব্য করে বলেন ভিত্তিহীন মিথ্যা বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলাটি প্রত্যাহারের দাবি জানান ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১০

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১১

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১২

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৩

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৫

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৬

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৭

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৮

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৯

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

২০

Design & Developed by BD IT HOST